দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহন, গাস্ট ২, ২০২৫

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হবে, যেখানে বিস্তারিত ব্যাখ্যা থাকবে।

শুক্রবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চুক্তির কিছু শর্ত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গোপন রাখা বাধ্যতামূলক। তবে এতে বাংলাদেশের স্বার্থ উপেক্ষার কোনো জায়গা নেই। যদি কোনো শর্ত দেশের স্বার্থবিরোধী হয়, তা হলে আমরা সেই চুক্তিতে যাব না।

চুক্তির গোপনীয়তা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (NDA) একটি স্বাভাবিক চুক্তিগত বিষয়, বিশেষ করে যখন এটি জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট হয়। যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েই আলোচনায় গোপনীয়তা বজায় রাখছে।

তিনি আরও জানান, “বাণিজ্য ঘাটতি কমাতে আমরা বেসরকারি খাতকে যুক্ত করেছি। আমাদের প্রতিযোগিতা সক্ষমতার বাইরে গিয়ে কোনো ব্যবসা করব না। একইসঙ্গে বোয়িং কেনার সিদ্ধান্তও যুক্তরাষ্ট্রের চাপের ফল নয় বরং একটি যৌক্তিক বাণিজ্য কৌশল।”

শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর যেসব পণ্যে প্রায় ২০ শতাংশ শুল্ক রয়েছে, তার সুবিধা আদায়ে বাংলাদেশের নিজেদের প্রস্তুতি ও সক্ষমতাই মূল চাবিকাঠি হবে। “এই সুযোগে আত্মতুষ্টির জায়গা নেই,”-যোগ করেন তিনি।

Nagad