আইফোন ১৭ এয়ার: অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন, থাকছে চমকপ্রদ ফিচার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৫

অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত নতুন স্মার্টফোন সিরিজ আইফোন ১৭ বাজারে আনতে যাচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ধারণা করা হচ্ছে, ৯ অথবা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এক ইভেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে নতুন মডেলগুলো।

এবারের সিরিজে সবচেয়ে বড় চমক হতে পারে আইফোন ১৭ এয়ার (বা স্লিম)। এর মধ্য দিয়েই ‘এয়ার’ ব্র্যান্ডে প্রথমবারের মতো একটি আইফোন আনছে অ্যাপল। আগে শুধুমাত্র ম্যাকবুকের জন্য ‘এয়ার’ ব্র্যান্ড ব্যবহার করত কোম্পানিটি।

কী থাকছে আইফোন ১৭ এয়ারে?
এটি হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। এর পুরুত্ব মাত্র ৫.৫ মিমি, যা পূর্বের সবচেয়ে পাতলা আইফোন ৬ এর চেয়েও কম। এমনকি স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজের চেয়েও পাতলা হবে এটি। নতুন আইফোনে থাকছে ৩,০০০ এমএএইচ সেল আকারের ব্যাটারি, যা ছোট হলেও এতে ব্যবহৃত হবে উচ্চ-ঘনত্বের সেল প্রযুক্তি। ফলে ব্যাটারির কার্যক্ষমতা ১৫-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া সিলিকন-অ্যানোড ব্যাটারি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

ডিভাইসটিতে থাকবে এ১৯ বায়োনিক চিপ, ৬.৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। এতে ৮ জিবি র‍্যাম, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ট্রু ডেপথ লেন্স থাকতে পারে।

নতুন মডেলটিতে থাকবে অ্যাপলের নিজস্ব এআই ভিত্তিক একাধিক অত্যাধুনিক ফিচার।

আইফোন ১৭ সিরিজে আরও থাকছে আইফোন ১৭, ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স মডেল। তবে পাতলা গড়ন, নতুন ব্যাটারি প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের কারণে আইফোন ১৭ এয়ারই হতে পারে সিরিজের সবচেয়ে আলোচিত মডেল। সূত্র: গিজমো চায়না

Nagad