ঢাবিতে বামপন্থিদের স্লোগান ইস্যুতে শিবিরের প্রতিবাদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত একটি অনুষ্ঠানে বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ‘অসংলগ্ন স্লোগান ও হামলার’ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

নেতারা বলেন, ছাত্রশিবির আয়োজিত ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচিতে কিছু বামপন্থি সংগঠন দলবদ্ধভাবে হামলা চালায়। এ সময় তারা ছাত্রশিবিরের গণতান্ত্রিক অধিকার হরণ এবং ক্যাম্পাসকে অশান্ত করার চেষ্টা করে। তারা কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়ে তার ব্যক্তিগত মর্যাদা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে।

ছাত্রশিবির নেতারা আরও বলেন, বামপন্থিরা বাংলাদেশের রাজনীতিতে জনবান্ধব কোনো কর্মসূচি ও প্রতিশ্রুতি না দিয়ে বরং বিচারহীনতা, গুম-খুন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের তোষণে রাজনীতি করছে। তারা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দিল্লির প্রভাব টিকিয়ে রাখতে এবং আওয়ামী লীগের ‘গণহত্যাকে’ স্বাভাবিক করতে বিভাজনের রাজনীতি চর্চা করছে।

বিবৃতিতে নেতারা সব পক্ষকে মব সন্ত্রাস, দোষারোপ ও দায়িত্ব চাপানোর রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিক, গঠনমূলক এবং ছাত্রকল্যাণমুখী রাজনীতির আহ্বান জানান।

Nagad