টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

টাঙ্গাইল সংবাদদাতা:টাঙ্গাইল সংবাদদাতা:
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং একজন পিকআপচালক রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাসপুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Nagad