বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ার প্রত্যয় তারেক রহমানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ অপরাহন, গাস্ট ৮, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পেলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনাদের ঐক্যের মধ্য দিয়েই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে ছাত্র, শ্রমিক ও জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করেছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ ও এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ প্রমুখ।

Nagad