ফিঙ্গারপ্রিন্টে খুঁজে পাওয়া গেল টঙ্গির ট্রাভেল ব্যাগের লাশের পরিচয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ অপরাহন, গাস্ট ৮, ২০২৫

সংগৃহীত ছবি

টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে।

নিহতের নাম মো. অলি (৩৫)। তিনি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এর আগে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানির সামনে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে খণ্ডিত একটি পুরুষের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ, কিংবা পরিকল্পিত হত্যাকাণ্ড আছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।

Nagad