যুবশক্তির যুব সম্মেলন ১২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্, গাস্ট ১০, ২০২৫

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি আগামী ১২ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে জাতীয় যুব সম্মেলন ২০২৫ আয়োজন করবে।

শনিবার (৯ আগস্ট) রাতে জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বিএনপি, জামায়াতসহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের জাতীয় নেতারা অংশগ্রহণ করবেন।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম যুব সমাজের ইশতেহার ঘোষণা করবেন এবং যুব শপথ পাঠ করাবেন।

আয়োজন সংক্রান্ত বিস্তারিত জানাতে রোববার (১১ আগস্ট) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে মিট দ্য প্রেসের আয়োজন করা হবে।

Nagad