ঋতুপর্ণার বাড়ি নির্মাণের খরচ বহন করবে বিসিবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্, গাস্ট ১০, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার অনুষ্ঠিত ম্যারাথন বোর্ড সভায় জাতীয় দলের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের দায়িত্ব নেবে। তার বাড়ি নির্মাণের সমস্ত খরচ বহন করবে বিসিবি।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে জুমের মাধ্যমে বোর্ড সভায় অংশ নেন। রাত ৯টা পর্যন্ত চলা সভায় মোট ১৪ থেকে ১৫টি এজেন্ডা আলোচনা করা হয়।

মিটিং শেষে প্রেস কনফারেন্সে বিসিবির তিন পরিচালক— নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু ও শফিকুল ইসলাম স্বপন— বিভিন্ন সিদ্ধান্তের তথ্য জানান।

ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং বর্তমান বাড়ির অবস্থা বেশ জীর্ণ-শীর্ণ। তার বাবা নেই এবং একমাত্র ভাইও নেই। মা অসুস্থ হওয়ায় সংসারের দায়িত্ব প্রধানত ঋতুপর্ণার উপর। এই কারণে নিজের বাড়ির উন্নত করার জন্য পর্যাপ্ত অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছিল না।

বিসিবি তার এই সমস্যার সমাধান হিসেবে বাড়ি নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার নেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৪ সালে ঋতুপর্ণার গোলেই বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়। গত মাসে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে, যেখানে মিয়ানমারের বিরুদ্ধে জোড়া গোল করেন ঋতুপর্ণা।

Nagad