কুয়ালামপুর পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর পৌঁছান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা করেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ড. ইউনূসের এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

কূটনৈতিক সূত্র জানায়, ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত বন্ধুত্ব শ্রমবাজারসহ অন্যান্য ক্ষেত্রে অচলাবস্থা দূর করতে সহায়ক হতে পারে।

Nagad