বিদেশি নাগরিকদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহন, গাস্ট ১১, ২০২৫

২০২৫-২৬ করবর্ষে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ আদেশে বলা হয়েছে, এই শ্রেণির করদাতারা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন, তবে তা বাধ্যতামূলক নয়।

আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) এর ক্ষমতায় গত ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় পেয়েছেন, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

যারা অনলাইনে নিবন্ধন সমস্যায় রিটার্ন দাখিল করতে পারছেন না, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অনুমোদন পেলে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।