ফিরছে ‘না’ ভোট, ইভিএম ছাড়াই হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহন, গাস্ট ১১, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে দীর্ঘদিন পর আবার ফিরছে ‘না’ ভোটের বিধান। সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভোটাররা চাইলে ব্যালটে কোনো প্রার্থীকে ভোট না দিয়ে “না” ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া প্রয়োজনে ৩০০ আসনের যেকোনো আসনের ফল বাতিল করার ক্ষমতা কমিশনের হাতে থাকবে।’

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের মুলতবি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ‘না’ ভোটের বিধান প্রথম চালু হয়েছিল ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। পরে তা বাতিল হয়। এবার আবার সেই বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসি।