সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খোলা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার এক বার্তায় আইএসপিআর জানায়, সেনাপ্রধানের কোনো ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এমন কোনো অ্যাকাউন্ট পরিচালনার পরিকল্পনা নেই।
জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।