কারামুক্ত হলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্, গাস্ট ১৫, ২০২৫

ফাইল ছবি

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, কারা তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন। বিকেল সাড়ে ৫টার দিকে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার হন ইঞ্জিনিয়ার মোশাররফ। এ পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা হয়। ধাপে ধাপে সব মামলায় জামিন পাওয়ার পর সর্বশেষ পল্টন থানার মামলায় জামিন মঞ্জুর হলে মুক্তি পান তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রাম-১ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তার ছেলে মাহবুব রহমান রুহেল সংসদ সদস্য নির্বাচিত হন।