রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, সুইসাইড নোট

রাজাশাহী সংবাদদাতা:রাজাশাহী সংবাদদাতা:
প্রকাশিত: ১২:০৩ অপরাহন, গাস্ট ১৫, ২০২৫

রাজশাহীতে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে নগরীর উপকণ্ঠ খড়খড়ি বামন শেখর এলাকার নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা খাতুন, ছেলে মাহিম (১১) ও দেড় বছরের মেয়ে মিথিলা। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিনারুল প্রথমে স্ত্রী ও সন্তানদের গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পরে নিজেও গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দুই পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে, যা মিনারুলের লেখা বলে ধারণা করা হচ্ছে। চিরকুটে তিনি লিখেছেন, ঋণের দায় ও খাওয়ার অভাবে চরম কষ্টে ভুগছিলেন তারা। একা মারা গেলে স্ত্রী-সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়বে বলে সবার জীবন একসঙ্গে শেষ করার সিদ্ধান্ত নেন তিনি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।