ট্রাম্প-পুতিন বৈঠক: ইতিবাচক আভাস, তবে চুক্তিহীন সমাপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্, গাস্ট ১৬, ২০২৫

যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠক। কয়েক ঘণ্টা স্থায়ী এ বৈঠককে ট্রাম্প ‘ইতিবাচক’ আখ্যা দিলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপকেই নিতে হবে। তিনি বলেন, আমরা বহু বিষয়ে একমত হয়েছি। তবে বড় কিছু বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।

প্রথমে বক্তব্য রাখা রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন সংকটের মূল সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদি চুক্তি সম্ভব নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার আভাস দেন তিনি। পুতিনের ভাষায়, আজকের বৈঠক শুধু ইউক্রেন সমস্যার শুরু নয়, বরং রাশিয়া-যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ও বাস্তবসম্মত সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা।

বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইঙ্গিত করে পুতিন দাবি করেন, যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন, তবে ইউক্রেনে হামলা হতো না।

সংবাদ সম্মেলনের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্পও সম্ভাব্য মস্কো বৈঠকের ইঙ্গিত দেন।

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও ট্রাম্প ও পুতিন কারও কাছ থেকে কোনো উত্তর মেলেনি। সূত্র: সিবিএস

Nagad