সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার সময় আলোচনায় আসেন। বিভিন্ন সময়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি।