মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: ফেসবুকে সারজিস আলম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্, গাস্ট ১৯, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি।’

সোমবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আগামী দিনের বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃত অর্থে মিডিয়ার ভূমিকায় দেখতে চান জানিয়ে সারজিস আলম আরও লিখেছেন, অনেক ক্ষেত্রে মিডিয়া যতটা না সত্যকে পরিবেশন করে, তার চেয়ে বেশি ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা নির্দিষ্ট এজেন্ডার স্বার্থে কাজ করে।