আইসিবি’র ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ১০৬তম সভা অনুষ্ঠিত
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ১০৬তম সভা সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ১০৫তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
এসময় আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, মহাব্যবস্থাপকবৃন্দ, সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক/সিস্টেম ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক/সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, বিভাগীয় প্রধান এবং সাবসিডিয়ারি কোম্পানির অতিরিক্ত প্রধান নির্বাহী ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত শাখা অফিসসমূহের শাখা প্রধানরা অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।