বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও চার সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৩ অপরাহন, গাস্ট ২৪, ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক ও একটি প্রোগ্রাম (কর্মসূচি) সই, ছবি: সংগৃহীত

ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এক চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি) সই হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই চুক্তি ও এমওইউ সই হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ

সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা—বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (এপিপিসি)-এর মধ্যে সহযোগিতা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) মধ্যে সহযোগিতা।

Nagad

এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি) সই হয়েছে।

এর আগে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফর উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরে তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফর শেষে রবিবার রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।