সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনাসদস্য

রাজাশাহী সংবাদদাতা:রাজাশাহী সংবাদদাতা:
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্, গাস্ট ২৬, ২০২৫

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা। সংগৃহীত ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল গাড়িকে ট্রাক ধাক্কা দিলে আটজন সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি দল। মডেল টাউন এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি ট্রাক টহল গাড়িটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেনা টহল গাড়ি উভয়ই সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় আটজন সেনাসদস্য আহত হন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আহত সেনাসদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকেও অভিযোগ দেওয়া হয়নি।