দেশে পাওয়া যাচ্ছে পাতলা অনার ম্যাজিক ভি৫, দাম ২ লাখ ১৯ হাজার টাকা

অনার ম্যাজিক ভি৫ বাংলাদেশে উন্মোচন করেছে অনার। ছবি সারাদিন ডট নিউজ

বাংলাদেশে উন্মোচন হলো বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৫। ফোনটির আনফোল্ড অবস্থায় পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮.৮ মিলিমিটার। ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় এটি সহজে বহনযোগ্য।

সোমবার (২৫ আগস্ট) গুলশানে অনার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় এ ডিভাইস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং শুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, ফোনটিতে রয়েছে ৭.৯৫ ইঞ্চির ইনার ডিসপ্লে এবং ৬.৪৩ ইঞ্চির আউটার স্ক্রিন। উন্নত হিঞ্জ প্রযুক্তি ও এআই সাপোর্টের ফলে দীর্ঘদিন ব্যবহারেও স্ক্রিনে ভাঁজের চিহ্ন পড়বে না। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৮ প্রসেসর, সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।

এছাড়াও এতে রয়েছে ৫,৮২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা বিশ্বের প্রথম গণ-উৎপাদিত সিলিকন-কার্বন ব্যাটারি। এটি ৬৬ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট তারবিহীন সুপারচার্জ সুবিধা দেবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-বিআইজেএফ এর সভাপতি হিটলার এ হালিম। ছবি: শাহজালাল রোহান

ছবির জন্য থাকছে অনার এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম—৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। উভয় ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি প্যানেল এবং পানি-ধুলাবালি প্রতিরোধী আইপি৫৮ ও আইপি৫৯ রেটিং।

বাংলাদেশে ম্যাজিক ভি৫ (১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ) এর দাম ধরা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা। আগাম বুকিং করলে ক্রেতারা উপহার হিসেবে পাবেন অনার চয়েস হেডফোন প্রো এবং অনার সুপার চার্জ ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড। এছাড়া থাকছে ১২ মাসের ইএমআই সুবিধা।

Nagad

একই অনুষ্ঠানে অনার প্যাড ১০ ট্যাবলেটও উন্মোচন করেছে। এতে আছে ৭ম প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট, ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ ও ১০,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মাত্র ৬.২৯ মিমি পুরুত্ব ও ৫২৫ গ্রাম ওজনের ট্যাবটির দাম রাখা হয়েছে ৩৯ হাজার ৯৯৯ টাকা।