পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে শাহবাগ অচল, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৬ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫

রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে অগ্রসর হওয়ার সময় এ ঘটনা ঘটে।

শাহবাগ থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটে তারা যমুনা অভিমুখে রওনা দিলে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি,
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” লিখতে না দেওয়া।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

উল্লেখ্য, মঙ্গলবারও শিক্ষার্থীরা টানা পাঁচ ঘণ্টা শাহবাগে অবস্থান করেছিলেন।

এদিকে আন্দোলন প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উপস্থাপন করলে সচিব কমিটি বিষয়টি পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেবে।

Nagad