সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০৯ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে কোনো ইস্যু তৈরি করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে তা বরদাশত করা হবে না।

বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরের জন্য জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব জানান, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় একটি মন্দির উচ্ছেদ করা হয়েছিল। সেটি মর্যাদার সঙ্গে পুনঃস্থাপন করা হয়নি। এ কারণে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে রেলপথ মন্ত্রণালয় নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দিয়েছে। এই জমি রেলওয়ের নির্ধারিত মূল্যেই প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ধর্মীয় স্থাপনা নিয়ে কোনো ধরনের অশান্তি তৈরি হোক—এটা সরকার চায় না। চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে সিঁড়ি সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে।

শফিকুল আলম জোর দিয়ে বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তাই কোনো গোষ্ঠী যদি সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

Nagad