সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ১২০ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৭ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ১২০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

ফ্রিজ হওয়া ১২০টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ১১৪টিতে রয়েছে ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা। এছাড়া বাকি ছয়টি অ্যাকাউন্টে রয়েছে ২৪ হাজার ৭৯০ মার্কিন ডলার।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে নয় সদস্যের একটি অনুসন্ধান টিম কাজ করছে।

ইতোমধ্যে সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্টদের ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। পরবর্তীতে বিএফআইইউয়ের মাধ্যমে আরও কয়েকটি হিসাবের তথ্য পাওয়া যায়। এসব হিসাব ও ব্যক্তিদের সঙ্গে প্রাথমিকভাবে অভিযোগের সম্পৃক্ততা পাওয়ায় অনুসন্ধান চলমান থাকা অবস্থায় আদালতের মাধ্যমে ফ্রিজের প্রয়োজন দেখা দেয়।

Nagad