শাহবাগে মামলা: লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আজ আদালতে তোলা হবে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্, গাস্ট ২৯, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আজ শুক্রবার(২৯ আগস্ট) আদালতে তোলা হবে।

সকাল ১১টার দিকে তাদের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। গ্রেপ্তারদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন) এবং সাংবাদিক মঞ্জুরুল আলমও রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে লতিফ সিদ্দিকীসহ অন্যদের আটক করে পুলিশ। তারা সেখানে ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন। পরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল লোক লতিফ সিদ্দিকীর ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ লতিফ সিদ্দিকীসহ অন্যদের ডিবি হেফাজতে নেয় এবং রাতে তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।