গাজীপুরে পুলিশের উপর হামলা, ফিল্মি স্টাইলে আসামি ছিনতাই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০২ অপরাহন, গাস্ট ২৯, ২০২৫

গাজীপুরে পুলিশের উপর হামলা, ফিল্মি স্টাইলে আসামি ছিনতাই। সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর দফায় দফায় হামলা চালিয়ে একাধিক মামলার আসামি সুমন মিয়াকে ফিল্মি স্টাইলে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় শ্রীপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর পুলিশ গাড়িবহরে ফেরার পথে টানা তিন স্থানে দুর্বৃত্তরা হামলার চেষ্টা চালায়। সর্বশেষ টেংরা মোড়ে মোটরসাইকেলে আসা ৮-১০ জন দুর্বৃত্ত পুলিশকে মারধর করে সুমনকে ছিনিয়ে নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।