পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। সংগৃহীত ছবি
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার সকাল ৭টায় দানবাক্স খোলার পর ৩২ বস্তা টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়া স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
প্রায় ৫০০ জনের একটি দল টাকাগুলো গণনার কাজে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র, মসজিদ কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান—এবার ৪ মাস ১৭ দিন পর দানবাক্স খোলা হয়েছে এবং রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স থেকে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার বেশি এবং গত বছরের নভেম্বর মাসে ৮ কোটি ২১ লাখ টাকার বেশি উদ্ধার হয়েছিল।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তাদের মানত পূরণের আশায় এখানে নগদ টাকা, স্বর্ণালংকার, এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। দান থেকে প্রাপ্ত অর্থ জেলার মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সমাজসেবামূলক কাজে ব্যয় করা হয়।

