ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাসুম সরদার আদালতে আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। অন্যদিকে সৈকতের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনকে আসামি করা হয়েছে।

Nagad