ঢাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে নতুন মোড় দেখা দিয়েছে। হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিলেন।
তবে পরবর্তীতে চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদের ভোটগ্রহণের কথা রয়েছে। এবার নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।