কাউন্টার টেররিজমের ডিসি শেখ রাজীবুল হাসান বরখাস্ত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ রাজীবুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে শেখ রাজীবুল হাসানকে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ আগস্ট থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।