দেশে ফের সোনার দাম বাড়ল, ভরি প্রতি সর্বোচ্চ বৃদ্ধি ১,৪৭০ টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৫

সংগৃহীত ছবি

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল দেশের বাজারে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) এক ভরি সোনা বেচাকেনা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায়।

নতুন দাম তালিকা (ভরি প্রতি)

২২ ক্যারেট সোনা: ১,৭৫,৭৮৮ টাকা, ২১ ক্যারেট সোনা: ১,৬৭,৭৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনা: ১,৪৩,৮২৮ টাকা, সনাতন পদ্ধতি সোনা: ১,১৯,০৪২ টাকা

রুপার দাম অপরিবর্তিত থাকছে।

২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা, ২১ ক্যারেট রুপা: ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা: ২,২৯৮ টাকা, সনাতন পদ্ধতি রুপা: ১,৭২৬ টাকা

Nagad

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।