দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৫ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ দুই হাজার ৬৪৫ কোটি ডলার, আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে এটি তিন হাজার ১৪৩ কোটি ২০ লাখ ডলার।

এর আগের দিন (২ সেপ্টেম্বর) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল দুই হাজার ৬৩৯ কোটি ৯৯ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার ১৩৮ কোটি ৮১ লাখ ডলার।

চলতি আগস্ট মাসে বিভিন্ন সময়ে রিজার্ভের ওঠানামা লক্ষ্য করা গেছে। ২৮ আগস্ট বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছিল দুই হাজার ৬১৯ কোটি ১২ লাখ ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে তিন হাজার ১১৮ কোটি ৭১ লাখ ডলার। এর আগে ২৪ আগস্ট ছিল বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮৭ কোটি ২৭ লাখ ডলার এবং নিজস্ব হিসাবে তিন হাজার ৮৬ কোটি ৮৭ লাখ ডলার।

অর্থনীতিবিদদের মতে, রপ্তানি আয়, প্রবাসী আয়ের প্রবাহ এবং আমদানি ব্যয়ের উপর নির্ভর করে রিজার্ভে ওঠানামা হচ্ছে।

Nagad