ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৮ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের জন্য মো. জুলিয়াস সিজার তালুকদারের করা আবেদন (রিট) হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট শুনতে অপারগতা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকসুর নির্বাচন সংক্রান্ত জুলিয়াস সিজারের রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।