ডাকসুর নতুন নেতৃত্ব: সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ১০, ২০২৫

ডাকসুর নতুন নেতৃত্ব: সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল নিরঙ্কুশ জয়ে সফল হয়েছে। প্যানেল থেকে মো. আবু সাদিক (সাদিক কায়েম) সহ-সভাপতি (ভিপি), এস এম ফরহাদ সাধারণ সম্পাদক (জিএস) এবং মহিউদ্দিন খান সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন সর্বমোট ১৪,০৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট ও শামীম হোসেন ৩,৬৮১ ভোট পেয়েছেন।

জিএস পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৫৭ ভোট। এজিএস পদে মহিউদ্দিন খান ৯,৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন:

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনীম ঝুমা (১০,৬৩১ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (৭,৮৩৩ ভোট)
ক্যাফেটেরিয়া ও কমনরুম সম্পাদক: উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক: জসিম খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসেন খান, ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ সমাজসেবা সম্পাদক: এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ায় গণনা শুরু হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ক্যাম্পাসে কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অভিযোগ-প্রতিযোগিতার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী, ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৪০,০০০।

Nagad