বাংলাদেশে টেকসই বন্ড ইস্যুর সুযোগ তৈরি করবে বিএসইসি’র বিধিমালা সংশোধনী
বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টেকসই বন্ড ইস্যুর সুযোগ তৈরি করতে ২০২১ সালের ‘ঋণ সিকিউরিটিজ বিধিমালা’ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে। টেকসই বন্ডের মধ্যে রয়েছে সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড এবং সবুজ বন্ড।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধনী খসড়া জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট এবং পত্রিকায় প্রকাশ করা হবে।
বিএসইসি জানিয়েছে, এই পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারে টেকসই বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব মহলের পরামর্শ নেওয়া হবে।