এআইইউবিতে গণমাধ্যমে ক্যারিয়ার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৩, ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগে ‘ফ্যাক্টস অ্যান্ড ফিকশনস: বিল্ডিং এ ক্যারিয়ার ইন দ্য স্টোরিটেলিং এইজ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর ভিজ্যুয়ালাইজার ও এআই বিশেষজ্ঞ শায়লা শিকদার রিয়া, বিবিসি নিউজ বাংলার সাংবাদিক মরিয়ম সুলতানা এবং ইটিভির মাল্টিমিডিয়া সাংবাদিক সামিউল ইসলাম জয়। তিনজনই এআইইউবির এমএমসি বিভাগের সাবেক শিক্ষার্থী।

বিবিসির সাংবাদিক মরিয়ম সুলতানা তার স্বপ্নপূরণের অনুপ্রেরণাদায়ক গল্প শেয়ার করেন। তিনি জানান, কীভাবে লক্ষ্য স্থির রেখে অধ্যবসায়ের মাধ্যমে বিবিসিতে সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। পাশাপাশি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সফটওয়্যার শেখায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সংবাদ পরিবেশনের ধরণে আমূল পরিবর্তন এসেছে।

শায়লা শিকদার রিয়া শিক্ষার্থীদের অ্যানিমেশন খাতে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তবে তিনি অতিরিক্ত এআই-নির্ভরতা থেকে সরে এসে কল্পনা ও সৃজনশীলতাকে অক্ষুণ্ণ রাখার পরামর্শ দেন।

সামিউল ইসলাম জয় বলেন, পড়াশোনার সময় ক্লাস ও অ্যাসাইনমেন্ট অবহেলা না করার অভ্যাস কর্মজীবনে সহায়ক হয়। তিনি নিজের অভিজ্ঞতার আলোকে জানান, এআইইউবির তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা সমন্বয়ের কারণে চাকরিক্ষেত্রে তুলনামূলকভাবে কম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সোমা এবং স্বাগত বক্তব্য দেন প্রভাষক রানি এলেন ভি. রামোস। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহীন আখতার, সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার এবং সহকারী অধ্যাপক নাসরিন আখতার।

Nagad