চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ফাইল ছবি

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশে ফেরার কথা রয়েছে।

তার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ক্যানসারে আক্রান্ত নূরজাহান বেগম এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসাসেবা নিয়েছেন।