পাসপোর্ট অফিসে চাকরি, ২৭ জনকে নিয়োগ দেবে ইমিগ্রেশন অধিদপ্তর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৫

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ছয়টি পদে মোট ২৭ জনকে নিয়োগ দেবে। গত ১৪ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

নিয়োগের পদগুলো

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর – ১ জন, বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১০ জন, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট – ৯ জন, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

রেকর্ড কিপার – ২ জন, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Nagad

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ৪ জন, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

ক্যাশ সরকার – ১ জন, বেতন ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

যোগ্যতা ও শর্তাবলি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত ভিন্ন ভিন্ন পদে ভিন্ন যোগ্যতা প্রযোজ্য।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি: পদভেদে ৫৬ থেকে ১১২ টাকা (ভ্যাট ও টেলিটক চার্জসহ)।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৫।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।