কাঠপেন্সিল পাঠশালার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘রঙিন সময়’ আয়োজন
এআইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময় এর উদ্যোগে এবং এআইইউবির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ওএসএ)-এর সহায়তায় রাজধানীর তেজগাঁওয়ে কাঠপেন্সিল পাঠশালায় দিনব্যাপী “রঙিন সময় ২০২৫” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান কাঠপেন্সিল পাঠশালার শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান।
দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, আর্ট প্রদর্শনীসহ শিক্ষার্থীদের মধ্যে পোশাক, স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।