স্কুল-কলেজে ২৬ সেপ্টেম্বর থেকে দীর্ঘ ছুটি শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৭, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে ছুটি নির্ধারিত হয়েছে।

এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটি উপভোগ করতে পারবে। ফলে মোট ১২ দিনের টানা ছুটি কাটাতে পারবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো এই সময়সূচি মেনে চলবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ছুটি নির্ধারণ করবে নিজস্ব সিন্ডিকেট সভার সিদ্ধান্তে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিসগুলোতেও টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরাও টানা ছুটি উপভোগ করবেন।