সাবেক এমপি তোফায়েল আহমেদের ভাতিজা স্বপনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি
ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগের গুলবাগ থেকে সিটিটিসির একটি টিম স্বপনকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি দেওয়া, নারী ও সাংবাদিক নির্যাতন, চাকরি দেওয়ার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।