সাত সরকারি কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়া প্রকাশ
রাজধানীর শীর্ষ সাতটি সরকারি কলেজকে একত্রিত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ সম্পর্কিত অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপলব্ধ করা হয়। মন্ত্রণালয় অংশীজনের মতামত আহ্বান করেছে।
অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। খসড়া অধ্যাদেশে মন্তব্য বা পরামর্শ পাঠাতে [email protected]
ই-মেইলে অথবা সিনিয়র সহকারী সচিব, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ১৭ তলা, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-তে আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে।