অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ উদ্বোধন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহন, অক্টোবর ৭, ২০২৫

বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে তাদের নতুন ‘আলফা গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর’। চীনের শেনজেন বে মিক্সসি-তে অবস্থিত এই স্টোরটিকে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে একটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে, যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৫ সালের এমডব্লিউসি বার্সেলোনায় অনার স্মার্টফোন ব্র্যান্ড থেকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস ইকোসিস্টেমে রূপান্তরের যে পরিকল্পনা ঘোষণা করেছিল, এই ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন সেই রূপরেখারই বাস্তব রূপ। এটি উন্মুক্ত ও সহযোগিতামূলক এআই ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি অনারের অঙ্গীকারের প্রতিফলন।

প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধন
শেনজেন বে’র শান্ত প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে স্টোরটির নকশা করা হয়েছে। নকশায় মানব-কেন্দ্রিক পরিবেশ ও উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। স্টোরের লে-আউট সাজানো হয়েছে দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রয়োগের ধারনা থেকে-যেখানে স্মার্ট ভ্রমণ থেকে শুরু করে বিনোদন পর্যন্ত, বিভিন্ন এআইনির্ভর অভিজ্ঞতার সংযোগ ঘটানো হয়েছে।

ইয়োইয়ো জোন: অনারের এআই অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু
স্টোরটির বিশেষ আকর্ষণ হলো ইয়োইয়ো জোন, যা অনারের এআই অ্যাসিস্ট্যান্টকে কেন্দ্র করে চারটি থিমে সাজানো-এআই লাইফস্টাইল, এআই অ্যাসিস্ট্যান্ট, এআই কনটেন্ট ক্রিয়েশন ও এআই কম্প্যানিয়নশিপ। ইয়োইয়ো অ্যাসিস্ট্যান্টের উন্নত ভিজ্যুয়াল পার্সেপশন, মেমোরি ও টাস্ক এক্সিকিউশন সক্ষমতা ব্যবহারকারীদের ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা দেয়।

এআই ইন্সপিরেশন ক্যাফে
স্টোরে রয়েছে একটি এআই ইন্সপিরেশন ক্যাফে, যেখানে প্রযুক্তিবিদ, সৃজনশীল ব্যক্তি ও দর্শনার্থীরা কফির কাপে চুমুকের সাথে মতবিনিময়ের সুযোগ পাবেন।

উদ্বোধনী উপলক্ষে আয়োজন করা হয় নানা ধরনের উপভোগ্য পারফরমেন্স ও ইন্টারঅ্যাকটিভ সেশন।

Nagad

অনারের এই আলফা গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর প্রযুক্তি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা এখানে এসে অনারের সর্বশেষ উদ্ভাবন ও এআই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।