অথেনটিক গ্যাজেট দিতে নতুন ই-কমার্স সাইট গ্র্যাবীর যাত্রা

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০২ অপরাহন, অক্টোবর ১২, ২০২৫

বাংলাদেশের গ্যাজেটপ্রেমীদের জন্য সেরা দামে আসল (অথেনটিক) গ্যাজেট সরবরাহ ও দ্রুততম ডেলিভারির প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম গ্র্যাবী (Grabee.com.bd)।

সম্প্রতি অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সাইটটির। মোশন ভিউ লিমিটেডের সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করা গ্র্যাবী দেশের গ্যাজেট ক্রেতাদের জন্য এক নির্ভরযোগ্য অনলাইন গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।

গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—গ্রাহকদেরকে সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতার আস্থা অর্জন করতে চাই।’

প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও দামের অসঙ্গতিতে ভোগেন। গ্র্যাবী প্রতিশ্রুতিবদ্ধ—গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, গ্র্যাবী যদি তাদের গুণগত মান ও গ্রাহকসেবার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, তবে অল্প সময়ের মধ্যেই এটি দেশের শীর্ষ গ্যাজেট ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।

Nagad