রাজধানীতে অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট: নীতি, উদ্ভাবন ও সহযোগিতার সমন্বয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্, নভম্বর ৯, ২০২৫

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট ২০২৫। শনিবার (৮ নভেম্বর) মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পিএলসি’র আয়োজনে দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষ ব্যাংকিং, ফিনটেক, প্রযুক্তি ও বিনিয়োগ খাতের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে আয়োজিত এবারের সামিটের প্রতিপাদ্য ছিল- ‘ফিউচার অব ফিনটেক: ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ।’

সামিটে আলোচনা হয় ডিজিটাল ফাইন্যান্স খাতের আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর নীতি ও সহযোগিতার মাধ্যমে ফিনটেক ইকোসিস্টেমকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা নিয়ে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, এমসিআইপিএস (সিএস) বলেন,একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ফিনটেক খাত গড়ে তুলতে উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে হবে। নীতিগত প্রস্তুতি ও আর্থিক আস্থা সুদৃঢ় করতে পারলে বাংলাদেশ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন,দেশের ফিনটেক খাতে অগ্রগতি দ্রুত হচ্ছে। এখন প্রয়োজন সমন্বয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং যৌথভাবে এগিয়ে যাওয়ার মানসিকতা।

তিনটি কীনোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, দুটি ইনসাইট সেশন ও একটি কেইস স্টাডিতে প্রাধান্য পায়—ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন মডেল, এআই–নির্ভর আর্থিক প্রযুক্তি, নীতি সংস্কারের প্রয়োজনীয়তা, এবং ক্ষুদ্র-মাঝারি ব্যবসার ফিনটেক সমাধান।

Nagad

কীনোট সেশনে বক্তব্য রাখেন ওসমান এরশাদ ফায়েজ (ইস্টার্ন ব্যাংক), শেখ আমিনুর রহমান (প্রাইম ব্যাংক ফিনটেক), সপনেন্দু মুহান্তি (মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর) প্রমুখ।

ওসমান এরশাদ ফায়েজ বলেন, ‘বাংলাদেশ এখন ফিনটেক ইনক্লুশন অর্জনের পথে। তবে শুধু ডিজিটালাইজেশন নয়, বরং ক্রেডিট, সেভিংস, ইনস্যুরেন্স ও ওয়েলথ টুলসের মাধ্যমে টেকসই ফান্ডিং গঠনই এখন সবচেয়ে জরুরি।’

তিনি আরও উল্লেখ করেন, এআই–চালিত ক্রেডিট স্কোরিং ও ইউনিফাইড কেওয়াইসি পোর্টাল এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়িয়ে বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন–ডলার অর্থনীতির দিকে নিয়ে যেতে পারে।

এসব আলোচনায় উপস্থিত ছিলেন সাইদ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ; সাইদ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সি; মাশরুর আরেফিন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিটি ব্যাংক পি এল সি; চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ; আলী রেজা ইফতেখার, ম্যানেজিং ডিরেক্টর, ইস্টার্ন ব্যাংক পি এল সি; ফারজানা চৌধুরী, চার্টার্ড ইনস্যুরার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পি এল সি; গিতাঙ্ক দত্ত, ডিরেক্টর– ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ইনফিনিজেন্ট কনসাল্টিং, ব্যাংকার অ্যান্ড পেমেন্ট প্রফেশনাল; সাইদ সাজ্জাদ হায়দার চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার, প্রাইম ব্যাংক পি এল সি; মোহাম্মদ আলী, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, পুবালি ব্যাংক পি এল সি; মোহাম্মদ মামদুদুর রাশেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সি; এবং অন্যান্য।