সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহন, december ৪, ২০২৫

গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে ‘গণহত্যায় ভূমিকার’ অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন, যা পরে আদালত মঞ্জুর করে।

১০ ডিসেম্বর হাজিরার নির্দেশ
এ মামলায় অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। তারা পূর্ব থেকেই বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলাটি গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন ও পরবর্তী সহিংসতার প্রেক্ষাপটে দায়ের করা হয়।

Nagad