হাদির অবস্থা অপরিবর্তিত, নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহন, december ১৩, ২০২৫

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। ওসমান হাদির চিকিৎসায় যুক্ত একাধিক চিকিৎসক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে রোগীর সার্বিক শারীরিক অবস্থা, স্নায়বিক আঘাত এবং চলমান চিকিৎসা পদ্ধতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে মেডিকেল বোর্ড জানায়, আপাতত ওসমান হাদির নতুন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চলমান চিকিৎসা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য, গুরুতর মস্তিষ্কে আঘাতের কারণে ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় তার শারীরিক অবস্থার পরিবর্তন হতে পারে। এ কারণে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ মেডিকেল পর্যবেক্ষণ চলছে।

Nagad