বাংলাদেশে প্রথমবারের মতো ‘ক্রিয়েটর ডে’ আয়োজন করল টিকটক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৩ অপরাহন, december ২১, ২০২৫

বাংলাদেশে প্রথমবারের মতো কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর ডে ২০২৫’ আয়োজন করেছে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। রাজধানী ঢাকায় দিনব্যাপী এ আয়োজনে কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

টিকটক জানায়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে দায়িত্বশীল ও মানসম্মত কনটেন্ট তৈরির দক্ষতা বাড়ানো। এ জন্য কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণ পদ্ধতি এবং টিকটকের ইন-অ্যাপ টুল ও রিসোর্স ব্যবহারের ওপর ওয়ার্কশপভিত্তিক লার্নিং সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইন্টার‌্যাকটিভ ওয়ার্কশপ ও প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা কনটেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা শেয়ার করেন। চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়া ও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ক্রিয়েটর ও প্রকাশকরা অর্থবহ ও মানসম্মত কনটেন্ট তৈরির গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া আয়োজনে বিভিন্ন ইন্টার‌্যাকটিভ গেম, বিনোদনমূলক কার্যক্রম ও উপহার জয়ের সুযোগ রাখা হয়। অনুষ্ঠানের শুরুতে ক্রিয়েটরদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টিকটকের সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, ‘বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর কমিউনিটি অত্যন্ত প্রতিভাবান ও সৃজনশীল। ক্রিয়েটর ডে আয়োজনের মাধ্যমে আমরা তাদের উৎসাহিত করার পাশাপাশি দায়িত্বশীলভাবে মানসম্পন্ন কনটেন্ট তৈরির সঠিক দিকনির্দেশনা দিতে চাই।’

তিনি আরও বলেন, টিকটকের লক্ষ্য হলো কমিউনিটিকে শক্তিশালী করা, কনটেন্ট ইকোসিস্টেম উন্নত করা এবং বাংলাদেশের গল্প বিশ্ব দরবারে তুলে ধরা।

Nagad

এ আয়োজনে টিকটক ২০২৫ সালের কার্যক্রমের পাশাপাশি ২০২৬ সালের কনটেন্ট ও ক্যাটাগরি অগ্রাধিকারের দিকনির্দেশনাও তুলে ধরে, যাতে ক্রিয়েটররা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। টিকটকের মতে, এমন উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্রিয়েটরদের অনুপ্রাণিত করে বিশ্বমুখী কনটেন্ট তৈরিতে সহায়তা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।