এনটিভি অনলাইন প্রধানের বড় বোন কামরুননাহার আর নেই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহন, december ২১, ২০২৫

এনটিভি অনলাইন প্রধান ও সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদের বড় বোন কামরুননাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ক্যানসার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ প্রথমে ঢাকার মুগদায় অবস্থিত বাসায় নেওয়া হবে। পরে মুগদা জামে মসজিদে তার জানাজার নামাজ শেষে দাফন করা হবে। তবে, কখন জানাজা হবে, তা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।