অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১১:২৮ অপরাহন, december ২৭, ২০২৫

সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে সময় তিনি নির্বাচনে অংশগ্রহণের আগে পদত্যাগের কথাও ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়ে জানতে অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যেই তিনি পদত্যাগ করেছেন।’

Nagad